বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচঙ্গ ও আজমিরীগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন জাপা নেতা শংকর পাল

  • আপডেট টাইম সোমবার, ১০ অক্টোবর, ২০১৬
  • ৭৪৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচঙ্গ ও আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, হবিগঞ্জ জেলা সদস্য সচিব ও বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শংকর পাল। তিনি শনিবার দলীয় নেতাকর্মী, এলাকার মুরুব্বীয়ান ও যুবকদের সাথে সুজাতপুর ইউনিয়নের সুজাতপুর, শতমুখা, ইকরাম গ্রামের, মুরাদপুর বিথঙ্গল, মন্দরী, মক্রমপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। গতকাল রবিবার তিনি বানিয়াচঙ্গ উপজেলার দৌলতপুর ইউনিয়ন ও আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজারীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শনকালে তার সাছে ছিলেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা তরুণ পার্টির সদস্য সচিব শেখ জালাল, জেলা জাপার নেতা শামীম আহমেদ, জেলা তরুণ পার্টির নেতা সোহেল আহমেদ রানা, সৌদি আরব জাতীয় পার্টির নেতা তাজ উদ্দিন, সুজাতপুর ইউনিয়ন জাপা নেতা সিরাজ মিয়া, মঈন উদ্দিন প্রমুখ। আজ সোমবার তিনি আজমিরীগঞ্জের কাকাইলছে, শিবপাশা, জলসুখা, আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন ও আজমিরীগঞ্জ পৌরসভাসহ বানিয়াচঙ্গের উপজেলা সদরের ৪ ইউনিয়নসহ সুবিদপুর, পুকড়া ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করবেন। উল্লেখ জাপা নেতা শংকর ২০০১ সালের নির্বাচনে প্রথম বারের মত বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ আসনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে অংশ গ্রহন করে প্রায় ৩৬ হাজার ভোট পান। পরবর্তীতে জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির বর্তমান প্রথম সাংগঠনিক সম্পাদক আবিদ আলী চৌধুরী মহাজোটের প্রার্থী হয়ে নির্বাচনে অংশ গ্রহন করে মাত্র ৫ হাজার ভোট পান। পরবর্তীতে ৫ জানুয়ারী নির্বাচনে অংশ করেও বিপুল ভোট পেলেও সরকারের সাজানো নির্বাচন কমিশন তাকে ৩০ হাজার মত ভোট দেখায়। ওই নির্বাচনে কারচুপির অভিযোগে তিনি দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নির্বাচন ভয়কট করেন। তিনি দীর্ঘদিন ১ যুগের বেশি সময় হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এর দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি ব্যক্তিগত তহবিল থেকে বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জের বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসার, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের দাতা সদস্য ও অনুদানদাতা। তিনি হবিগঞ্জের একজন সুনাম ধন্য ব্যবসায়ী হিসেবে পরিচিত। ব্যক্তিগত জীবনে তিনি ২ কন্যা ও পুত্র সন্তানের জনক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com