বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে কুর্শি ইউনিয়নে স্বল্প মুল্যে চাল বিতরণ পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী ও ইউপি চেয়ারম্যান মুসা

  • আপডেট টাইম শনিবার, ৮ অক্টোবর, ২০১৬
  • ৫৮২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্র্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্বল্প মুল্যে চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে উপজেলার কুর্শি ইউপির বাংলা বাজারে ডিলার কামাল হাসানের দোকান পরিদর্শন করেছেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও কুর্শি ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুসা, ইউপি আওয়ামীলীগের সভাপতি মোঃ নুর মিয়া, প্যানেল চেয়ারম্যান-১ ফারছু মিয়া, প্যানেল চেয়ারম্যান-৩ রাজিয়া বেগম, ইউপি মেম্বার আব্দুস ছুবান, আল আমীন খান ও ডিলার আব্দুল বাছিত প্রমূখ। চাল বিতরণকালে মানুষের উপছে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী চাল বিতরণে কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করে বলেন, জাতীর জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা’র সরকার জন কল্যানে কাজ করে যাচ্ছেন। তিনি দারিদ্র মানুষের হাতে ১০ টাকা মুল্যে চাল তোলে দৃষ্টান্ত স্থাপন করেছেন। যা অন্য কোন সরকারের পক্ষ্যে সম্ভব হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com