প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ২নং পূর্ব বড় ভাকৈর ইউ/পি তালামীযে ইসলামীয়ার কাউন্সিল ও সংবর্ধনা অনুষ্টান গতকাল গতকাল বৃহস্পতিবার স্থানীয় কাজীগঞ্জ বাজার দাখিল মাদরাসায় অনুষ্টিত হয়েছে। ইউনিয়ন তালামীযের সভাপতি বদরুল আলম জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ওমর এর পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামীয়ার হবিগঞ্জ জেলা শাখার সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা জালাল উদ্দিন মোঃ ধন মিয়া। কাউন্সিলর হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা আল ইসলার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহিম, নবীগঞ্জ উপজেলা আল ইসলার সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল বারী, তালামীযে ইসলামীয়া নবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছাত্রনেতা শামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা শাহিদ আলম, সহ-প্রশিক্ষণ সম্পাদক ছাত্রনেতা মাহমুদুর রহমান লিকছন। এতে আরো উপস্থিত ছিলেন বিবিয়ানা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি নিয়ামুল করিম অপু ও ২নং আল-ইসলার প্রচার সম্পাদক সুজাত মিয়া প্রমুখ। অনুষ্টানে নবীগঞ্জ উপজেলার সভাপতি নির্বাচিত হওয়ায় ছাত্রনেতা সাইদুর রহমান ও সাধারন সম্পাদক শামছুল ইসলাম এবং সাহিদ আলমকে সংবর্ধনা দেয়া হয়। উক্ত সভায় সবার সম্মতিক্রমে বদরুল আলম জুয়েলকে পুনরায় সভাপতি ও হাদিস শিকদারকে সাধারণ সম্পাদক এবং বিল্লাল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৪০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে সহ-সভাপতি আব্দুল্লাহ ওমর, সহ-সভাপতি বদরুল ইসলাম রুহেল, সহ-সাধারণ সম্পাদক জমির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও ইকবাল হোসেন, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক ইমাদ উদ্দিন, অর্থ সম্পাদক মোঃ আলী হোসেন, সহ-অর্থ সম্পাদক হোসাইন তালুকদার, অফিস সম্পাদক কবির হোসেন, সহ-অফিস সম্পাদক মিজান মিয়া, সহ-অফিস সম্পাদক খালেদ আহমেদ, প্রশিক্ষণ সম্পাদক আল-আমিন, সহ-প্রশিক্ষণ সম্পাদক আবুল হাসান, শিক্ষা ও সাৎস্কৃতিক সম্পাদক টিপু আহমেদ, সহ- শিক্ষা ও সাৎস্কৃতিক সম্পাদক আবুল হোসেন, সহ-শিক্ষা ও সাৎস্কৃতিক সম্পাদক তাজ উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সত্তার, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাহ আলম, সদস্য আব্দুর রব, আবু তাহের সহ আরো প্রমুখ।