বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জিকে গউছের মুক্তির দাবীতে শাহ আলমের নেতৃত্বে যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬
  • ৫৩৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে এবং কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জিকে গউছ-এর মুক্তির দাবীতে সদর উপজেলা যুবদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকাল ৫টায় সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলমের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ৩নং পুল হইতে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে এক পথসভায় মিলিত হয়। এতে উপস্থিত ছিলেন, জেলা যুবদল নেতা রূপন, সুফিয়ান, মোঃ সোহেল, সদর উপজেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মোশাহিদ আলম, উপজেলা যুবদল নেতা আতাউর রহমান, হামিদ রানা, শরীফুল, ফোরকেন, লস্করপুর ইউনিয়নের আহ্বায়ক শামছু মিয়া, পৈল ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম সুমন, লস্করপুর ইউনিয়নের যুগ্ম-আহ্বায়ক সোহেল মিয়া, লস্করপুর ইউনিয়নের যুগ্ম-আহ্বায়ক জমির আলী, নুরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোকন মিয়া, নিজামপুর ইউনিয়নের সহ সভাপতি মাসুক মিয়া, তেঘরিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুবেল মিয়া, নিজামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিটন, ইউনিয়ন যুবদল নেতা ফজলু, হায়দার আলী, নুর আলমসহ ৫শতাধিক নেতাকর্মী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com