বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরের মোহনপুরে সাংবাদিকের পিতার বাসায় হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬
  • ৫৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের মোহনপুর এলাকায় ফিসারির মাছ ধরায় বাধা দেয়ায় মোহনপুর সাংবাদিক আজিজুল ইসলাম সজিবের বাবা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক ও জেলা সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের বাসায় হামলা ও ভাংচুর করা হয়েছে। এতে ৪জন আহত হয়েছে। আহতরা হল, রফিকুল ইসলাম, সৈয়দা আজিজুন্নেছা, ফাহমিদা ইসলাম ও সাহেনা আক্তার। গুরুতর আহত অবস্থায় সাহেনা আক্তারকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকালে মোহনপুরে অবস্থিত রফিকুল ইসলামের মাছের ফিসারিতে একই এলাকার মৃত নুর মিয়ার পুত্র উজ্জল মিয়া লুকিয়ে মাছ ধরে। ওই সময় রফিকুল ইসলাম তা দেখতে পেয়ে উজ্জলকে নিষেদ করে। কিন্তু উজ্জল নিষেধ না মেনে উল্টো রফিকুল ইসলামের সাথে বাক-বিতন্ডায় জড়িয়ে পরে। এক পর্যায়ে উজ্জল মিয়া তার লোকজনসহ রফিকুল ইসলামের ঘরের তালা ভেঙ্গে প্রবেশ করে এবং রফিকুল ইসলামের উপর হামলা চালায়। সে সময় রফিকুল ইসলামের পুত্রবধু সাহেনা আক্তার বাচাতে আসলে তাকেও কুপিয়ে ক্ষত বিক্ষত করে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছলে উজ্জল মিয়া পালিয়ে যায়। কিছুক্ষন পর উজ্জল মিয়া আবারও ফিরে আসে এবং দ্বিতীয়বারের মত হামলা করে। ওই সময় ঘটনাস্থলে উপস্থিত এক সাংবাদিক ছবি তোলার চেষ্ঠা করলে উজ্জল মিয়া তার উপরও চড়াও হয় এবং মেরে ফেলার হুমকি দেয়। এদিকে, ওই সাংবাদিক তাৎক্ষনিক সদর থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হককে বার বার মোবাইল ফোনে খবর দিলেও তিনি অন্যকাজে ব্যস্ত আছেন এ কথা বলে ফোন কেটে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com