বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাট সীমান্তে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬
  • ৪৮৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ উপজেলার সীমান্ত ইউনিয়ন গাজীপুরে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় তোলপাড় চলছে। ডাকাতরা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পুলিশ ও এলাকাবাসী জানান, ৪ অক্টোবর রাত প্রায় ২ টার সময় গাজীপুর ইউনিয়নের উসমানপুর গ্রামের প্রবাসী মধু মিয়ার বাড়িতে ৮/১০ জনের ডাকাতদল হানা দেয়। ডাকাতরা বসতঘরের গেইটের তালা ভেঙ্গে প্রবেশ করে অস্ত্রের মুখে ঘরের সদস্যদের জিম্মি করে হাত-পা, মুখ বেধে লুটতরাজ চালায়। ২ ঘন্টা ব্যাপি লুটতরাজের পর ডাকাতরা নগদ ৭০ হাজার টাকা, ১৪ ভরি স্বর্নালংকার, ১০টি মোবাইল সেট, ৮ টি টর্চ লাইট, মূল্যবান কাপড় চোপরসহ ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে গতকাল বুধবার সকাল প্রায় ৮টার সময় চুনারুঘাট থানার দারোগা সেলিম আহম্মদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে ডাকাতি হওয়া ঘরে সাংবাদিকদের প্রবেশ করতে দেয়া হয়নি। মধু মিয়ার স্ত্রী মায়া বেগম বলেন, ঘরের ভেতর ৮ জন ডাকাত মুখোশ পড়া অবস্থায় ছিলো। বাইরেও একাধিক মানুষের উপস্থিতি টের পান তিনি। ডাকাতরা ঘরের প্রতিটি রুমে প্রবেশ করে লুটতরাজ চালায়। ডাকাতি শেষে সিএনজিযোগে ডাকাতরা পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com