বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

লিখিত অঙ্গীকার নামা দিলেন দোকানদার রুবেল ওয়ালটন ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ নয় মাল্টি প্লাগ থেকে আগুনের সূত্রপাত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬
  • ৬৯৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ওয়ালটনের ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরিত হয়ে নয়, মাল্টি প্লাগ হতে স্পার্ক হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে অঙ্গীকার নামা দিয়েছেন ক্ষতিগ্রস্থ দোকানের মালিক মোঃ রুবেল মিয়া। তিনি স্টাম্পে লিখিত ভাবে এ অঙ্গীকার নামা দেন।
জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামের আলহাজ্ব মোঃ সাইফুল ইসলামের পুত্র শহরের ৩নং পুলস্থ আরমানী স্টোরের মালিক মোঃ রুবেল মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে গত ৩০ সেপ্টেম্বর বিকেল ৩টায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের সময় রুবেল মিয়া প্রাথমিক ভাবে ধারণা করেছিলেন ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরিত হয়েই আগুনের সূত্রপাত ঘটেছে। কিন্তু পরবর্তীতে বিষয়টি যাচাই-বাছাইয়ের পর তিনি নিশ্চিত হন, মাল্টি প্লাগ হতে স্পার্ক হয়েই আগুনের সূত্রপাত হয়েছে। এ মর্মে তিনি স্টাম্পে লিখিত ভাবে অঙ্গীকার নামা দিয়েছেন। অঙ্গীকার নামায় মোঃ রুবেল মিয়া উল্লেখ করেছেন ওয়ালটনের উপর তার কোন অভিযোগ নেই এবং ভবিষ্যতেও থাকবেনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com