শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাট থানায় বিষ প্রয়োগে মোরগ মেরে ফেলায় অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬
  • ৪৮৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বিষ দিয়ে মোরগ মেরে ফেলায় থানায় ৩জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন এক মহিলা। অভিযোগকারী মহিলা হলেন-উপজেলার শানখলা ইউনিয়নের পাট্টাশরীফ গ্রামের বড়বাড়ির দুলা মিয়ার স্ত্রী সাজু বেগম।
অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে সাজু বেগমের পালিত ১০টি মোরগ বসতবাড়ির পূর্ব দিকে সারাজ মিয়ার বসতঘরের উঠানে গেলে সকলের অগোচরে পূর্ব পরিকল্পিতভাবে সারাজ মিয়া ভাতের সাথে বিষ মিশানো খাবার খাইয়ে ১০টি মোরগ মেরে ফেলে। তখন সাজু বেগম মোরগ খুঁজতে গেলে উত্তর দিকের খালে ১০টি মোরগ মরা অবস্থায় দেখতে পান। মরা মোরগগুলো সাজু বেগম দেখে শোর চিৎকার দিলে এসময় আশেপাশের স্থানীয় লোকজন এগিয়ে এসে মোরগগুলো সাজু বেগম চুনারুঘাট থানায় নিয়ে যান এবং একই গ্রামের আঃ রহিমের পুত্র সারাজ মিয়া (৩৫), ছাদেক মিয়া (৩২) ও রফিক মিয়ার স্ত্রী জায়েদা খাতুন (৩৮) সহ ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিগণ বিষয়টি মিমাংসার উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে। উভয় পক্ষের মধ্যে পূর্ব বিরোধ রয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com