বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে সুজন হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫০৯ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে সুজন হত্যা মামলার আসামী ফাকু মিয়া (৫২)কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ১০ টার দিকে তার বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়। ফাকু মিয়া উপজেলার ভৈরবীকোণা (চারগাঁও) গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) বিশ্বজিত দেব এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ির সামনে থেকে গ্রেফতার করে।
উল্লেখ্য, উপজেলার মিরপুর নতুন বাজারে ওমেরা গ্যাস সিলিন্ডার কোম্পানির পুরাতন সিলিন্ডার ক্রয়কে কেন্দ্র করে চারগাঁও ও জয়পুর গ্রামবাসীর মধ্যে ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় সংঘর্ষে পুলিশসহ শতাধিক লোক আহত হন। আহতের মধ্যে পশ্চিম জয়পুর গ্রামের মৃত ইব্রাহীম আলীর ছেলে সুজন মিয়া সিলেটে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ সেপ্টেম্বর মারা যান। এ ঘটনায় নিহতের ভাই কাজল মিয়া ১২ সেপ্টেম্বর বাহুবল থানায় মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com