রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

পুরানবাজারে সিমা ফার্মেসী থেকে ভেজাল ঔষধ ও নেশা জাতীয় দ্রব্য আটক ॥ ভূয়া ডাক্তারের পলায়ন

  • আপডেট টাইম বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৮০ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভার পুরানবাজারে সিমা ফার্মেসী থেকে ভেজাল ঔষধ ও নেশা জাতীয় দ্রব্য আটক করা হয়েছে। পরে জনপ্রতিনিধিদের উপস্থিতিতে পুলিশ এসে ফার্মেসীটি তালাবদ্ধ করেছে। জনতার ধাওয়া খেয়ে ফার্মেসীর ভূয়া ডাক্তার পালিয়ে গেছে।
মঙ্গলবার দিবাগত রাতে স্থানীয় জনতা সিমা ফার্মেসী ঘেরাও করে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ভেজাল ঔষধ ও নেশা জাতীয় দ্রব্য আটক করে শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়াকে খবর দেয়। পরে তিনি এসে চুনারুঘাট থানা পুলিশকে বিষয়টি অবগত করেন। তাৎক্ষণিক চুনারুঘাট থানার এএসআই বজলুর রহমানসহ একদল পুলিশ ঘটনাস্থলে এসে সবার উপস্থিতিতে ফার্মেসীটি তালাবদ্ধ করেন। এদিকে জনপ্রতিনিধি ও পুলিশ আসার পূর্বেই ফার্মেসীর ডাক্তার পালিয়ে যান। স্থানীয় লোকদের অভিযোগ ভূয়া ডাক্তার বলেই সে পালিয়ে গেছে।
এএসআই বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফার্মেসী তালাবদ্ধ করে রাখা হয়েছে। আজ বুধবার ভ্রাম্যমান আদালত বসিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
একটি সূত্র জানায়, বেশ কিছু দিন ধরে পুরানবাজার এলাকায় ঔষধ বিক্রির নামে এ ফার্মেসীতে যৌন উত্তেজক নানা ধরণের উপকরণ বিক্রি করা হচ্ছে। বিষয়টি স্থানীয়দের নজরে আসে। এতে ক্ষিপ্ত হয়ে জনতা এ ফার্মেসী ঘেরাও করে। পরে জনপ্রতিনিধির উপস্থিতিতে ভেজাল ঔষধ ও নেশা জাতীয় দ্রব্য আটক করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com