রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

কমিউনিস্ট পার্টি চুনারুঘাট উপজেলা শাখা গঠিত

  • আপডেট টাইম সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৩৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ দুইজোটের বাইরে বাম গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলার প্রত্যয় নিয়ে গতকাল শনিবার বিকাল ৩টায় আসামপাড়া বাজারে চুনারুঘাট উপজেলা শাখা গঠনের লক্ষ্যে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। গাজীপুর শাখার সাধারণ সম্পাদক কমরেড কামরুজ্জামান বাহার এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টি সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, জেলা কমিটির সদস্য কমরেড আঃ রশিদ, আমুরোড শাখার সম্পাদক কমরেড আঃ ছাত্তার, নালমূখ শাখার সম্পাদক সামছুল হক রুকু, গাজীপুর শাখার সহ সম্পাদক ছানাউর রহমান প্রমুখ। সভায় বক্তাগণ গণতন্ত্রহীনতা, জঙ্গীবাদ ও লুটপাটের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে রুখে দাঁড়ানোর জন্য সকল পার্টি কমরেডদের তৈরী থাকার আহ্বান জানানো হয়। সভায় সর্বসম্মত মতামতের ভিত্তিতে কমরেড আঃ রশিদকে সাধারণ সম্পাদক, কমরেড আরিফুর রহমান জিতুকে সহ-সাধারণ সম্পাদক করে সাত সদস্য বিশিষ্ট উপজেলা শাখা গঠন করা হয়। শাখার অন্যান্য কর্মকর্তারা হলেন সদস্য কমরেড কামরুজ্জামান বাহার, মোঃ ছানাউর রহমান, সামছুল হক রুকু, আনোয়ার হোসেন আনু ও মোঃ তাহির মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com