বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

শাহেলী পারভিনের শাহজালাল বিশ্ববিদ্যালয়ে যোগদান

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০১৪
  • ৪৮৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ শাহেলী পারভিন দীপা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি সিলেট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন। তিনি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে অনার্স এবং মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করেন। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তি লাভ করে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের গাবদেব সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে তিনি প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। তিনি জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তি লাভসহ দিনারপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। তার পিতা মাসুদ আহমেদ কাজল কুয়েত ন্যাশনাল পেট্রোলিয়াম কোম্পানীতে কর্মরত। মাতা মাহমুদা আহমেদ একজন সুগৃহিনী। গাবদেব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুর রহমান আজাদ তার চাচা। তার দাদা আছকির আলী মাস্টার একজন আদর্শ শিক্ষক ছিলেন। শাহেলী পারভিন দীপা সকলের দোয়া প্রার্থী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com