বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

সম্মাননা পেলেন হবিগঞ্জের দুই শিক্ষক

  • আপডেট টাইম বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ১৭ সেপ্টেম্বর সারাদেশে পালন করা হয় মহান শিক্ষা দিবস। শিক্ষার স্বার্থে রক্ত আর ত্যাগের বিনিময়ে অর্জিত হয় এই ইতিহাস। মহান শিক্ষা দিবস উপলক্ষে হবিগঞ্জের শিক্ষাক্ষেত্রে অবদান রাখায় বিশেষ সম্মাননা পেয়েছেন হবিগঞ্জের দুই শিক্ষক তানসেন আমীন ও গৌরশঙ্কর দাস। সাংস্কৃতিক সংগঠন ঐতিহ্য সাংস্কৃতিক ক্লাব তাদের সাংস্কৃতিক উৎসবে শিক্ষকদ্বয়কে এ সম্মাননা প্রদান করে। হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে প্রধান অতিথি পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রের কাছ থেকে এ সম্মাননা স্মারক গ্রহণ করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম।
তানসেন আমীন বর্তমানে বৃন্দাবন সরকারি কলেজে রসায়ন বিভাগের প্রভাষক হিসেবে শিক্ষকতা করছেন এবং গৌরশঙ্কর দাস ইনাতগঞ্জ ডিগ্রি কলেজে পদার্থ বিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা করছেন। তারা দুজনই হবিগঞ্জের শিক্ষার্থীদের সৃজনশীল শিক্ষাচর্চায় উদ্ভুদ্ধ করার কাজ করছেন। পদার্থ বিজ্ঞান অলিম্পিয়াড ও রসায়ন বিজ্ঞান অলিম্পিয়াড আয়োজনের মত সাহসী উদ্যোগ ইতিমধ্যে নিয়েছেন তারা। জাতীয় অলিম্পিয়াডগুলোতে অংশগ্রহণেও আগ্রহ সৃষ্টির কাজ করছেন। এছাড়াও শিক্ষার্থীদের নিয়ে হবিগঞ্জ ম্যাথ সার্কেল ও বিবর্তন বিজ্ঞান চক্র নামে দুটি সংগঠনেরও যাত্রা শুরু করেন তারা। যেখানে গণিত ও বিজ্ঞানের মজার দিক থেকে শুরু করে জীবনের বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার, বিভিন্ন বিষয়ের বৈজ্ঞানিক ব্যাখা ইত্যাদি নিয়ে আলোচনা ও আয়োজন করা হয়। ঐতিহ্য সাংস্কৃতিক ক্লাবের সভাপতি সৌমিতা বিশ্বাস পূজা জানান, হবিগঞ্জের শিক্ষার্থীদের বড় হওয়ার স্বপ্ন দেখাতে ভালবাসেন এ দুজন শিক্ষক। আর এ স্বপ্নকে সত্যি করতে নিজেদের সর্বোচ্চটুকু দেয়ার চেষ্টাই করেন তারা। তাদের এই মহতী উদ্যোগকে সম্মানিত করতেই ছিল আমাদের এ ক্ষুদ্র আয়োজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com