রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ॥ রোগী ও স্বজনদের নিকট থেকে শুনেছেন চিকিৎসার বাস্তব চিত্র ॥ ফার্মাসিস্টকে স্ট্যান্ড রিলিজ, বিদেশে থাকা চিকিৎসক স্থায়ী বরখাস্ত নবীগঞ্জে ভাইয়ের হাতে বোন খুন হবিগঞ্জ মেডিকেল কলেজে মারামারির ঘটনায় ॥ ৮ শিক্ষার্থীকে বহিষ্কার ইন্দনদাতা ৫ জনকে সতর্ক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নবীগঞ্জের বুরহানপুর গ্রামের কবরস্থান দখলে রাতের আধারে দেয়াল নির্মাণ ! নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই বিদ্যালয়ের দুই কর্মচারীর মৃত্যু বৃন্দাবন সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মজহার উদ্দিন আর নেই হুইপ জিকে গউছের শোক নবীগঞ্জে ভরপুর গ্রামে সেলিম আহমেদের ক্লাব নিয়ে বিরোধটি শালিসে নিস্পত্তি নোয়াগাও গ্রামের কথিত আ’লীগ নেতা শাহ রায়হানের বিরুদ্ধে অভিযোগ ॥ বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারী টিউবওয়েল ও ঘর দেয়ার আশ্বাস॥ লক্ষাধিক টাকা আত্মসাত ইনাতগঞ্জ সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্টিত শহরের আনোয়ারপুর-নোয়াগাঁও দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

নবীগঞ্জে ১৮ দলের শুভাযাত্রা ও গণসমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০১৪
  • ৬৬৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নবীগঞ্জে শুভাযাত্রা ও গণসমাবেশ করেছে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ ১৮ দলীয় জোট। গতকাল সোমবার বিকালে আলহাজ্ব শেখ সুজাত মিয়া এমপি’র নেতৃত্বে স্থানীয় দলীয় কার্যালয় গোল্ডেন প্লাজা থেকে শুভাযাত্রা বের করে নতুন বাজার এলাকায় গণসমাবেশে মিলিত হয়। পৌর বিএনপির সভাপতি ও প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও যুবদল সভাপতি পৌর কাউন্সিলর এটিএম সালামের পরিচালনায় গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় কেন্দ্রীয় বিএনপির সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া এমপি বলেন, ৫ জানুয়ারীর সরকারের একতরফা পাতানোর নির্বাচন বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। অন্যতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ১৮ দলের শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। তিনি দৈনিক আমার দেশসহ বন্ধ গণমাধ্যম খোলে দেয়াসহ সম্পাদক মাহমুদুর রহমান এবং আটককৃত সাংবাদিকদের মুক্তি দাবী করেন। সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান আব্দুল মুক্তাদির চৌধুরী, বিএনপি নেতা নাসির আহমদ চৌধুরী, আব্দুর রহিম, মোর্শেদ আহমদ, মাওঃ আব্দুর রকিব হক্কানী, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল বাকির চৌধুরী এমরান, থানা যুবদলের সাধারণ সম্পাদক সোহেল আহমদ রিপন, সহ-সভাপতি আব্দুল বাছিত রাসেল, থানা ছাত্রদলের আহ্বায়ক হারুনুর রশীদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান জুয়েল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরান আহমদ ছানু, আব্দুস শহীদ, সাজান চৌধুরী, থানা যুবদলের প্রচার সম্পাদক পিন্টু পুরকায়স্থ, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খালেদ আহমদ, আবুল কালাম মিঠু পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুজ্জামান জুয়েল, কলেজ ছাত্রদলের আহ্বায়ক অলিউর রহমান, যুগ্ম আহ্বায়ক জুনেদ আহমদ, দুলাল মিয়া, জাসাদের আহ্বায়ক হোসেন আহমদ, যুগ্ম আহ্বায়ক আকবর আলী, জাসাসের আহ্বায়ক রাজন রায়, তাতীদলের যুগ্ম আহ্বায়ক আজিল চৌধুরী, নুরুল আমীন, আনছার উদ্দিন, যুবনেতা আবু বক্কর সিদ্দীকি, শাহ হোসেন আলী, আহমদ ঠাকুর রানা প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com