বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৭৩ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ থানার ব্রাহ্মণডোর থেকে চট্ট-গ্রামের অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ডাকাত আব্দুল মুকিত ওরফে মতিন (৩৬) কে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল ১৯ সেপ্টেম্বর সোমবার ভোর বেলায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিনের নেতৃত্বে এসআই আতিকুল আলম খন্দকার, সামীউল ইসলাম, এএসআই আব্দুল খালেক, সেলিম আহমেদসহ একদল পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মতিনকে গ্রেফতার করে। সে শায়েস্তাগঞ্জের ব্রাহ্মণডোরা গ্রামের শুকুর আলী মুন্সীর ছেলে। মতিনের বিরুদ্ধে চট্ট-গ্রাম কতোয়ালীসহ বিভিন্ন থানায় একাধিক অস্ত্র ও ডাকাতি মামলা রয়েছে। এর মধ্যে একটি অস্ত্র মামলায় তার ১৭ বছরের সাজা হয়। এ অস্ত্র মামলার হওয়ার পর থেকে সে পলাতক ছিল। পলাতক থাকার ১০ বছর পর তাকে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ওই সব থানার একটি ডাকাতি ও অস্ত্র মামলার ওয়ারেন্ট রয়েছে।
সোমবার দুপুরে মতিনকে হবিগঞ্জ জেলা জজ আদালতে প্রেরণ করে পুলিশ। কোর্টের মাধ্যকে তাকে হবিগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়। শায়েস্তাগঞ্জ থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন এর সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com