শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জের দিনারপুরে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা

  • আপডেট টাইম সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬
  • ৭২৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার বলেন, মানুষ মানুষের জন্য। সমাজের অসহায় দরিদ্র জনগোষ্ঠিকে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা একটি মহৎ কাজ। চোখের রোগ এড়াতে সবাইকে চোখের প্রতি যতœশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ চোখ। কাজেই চোখের কোন সমস্যা দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসা নেয়া প্রয়োজন।
তিনি গতকাল রবিবার সকালে দিনারপুর যুব সমাজের উদ্যোগে এলাকার গরীব দুস্থ চক্ষু রোগীদের জন্যে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলার দিনারপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এলাকার কয়েক শতাধিক অসহায় গরীব মানুষকে বিনামূল্যে চক্ষু রোগের চিকিৎসা প্রদান করা হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুলের সভাপতিত্বে ও সাংবাদিক এম এ মুহিতের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, দিনারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরা পদ গোস্বামী, মতিউর রহমান মুন্না, ডাঃ মোঃ জাকারিয়া, মোঃ মিজানুর রহমান, গবিন্দ দাশ, আঃ ওয়াহিদ খান, ইউপি সদস্য জুবায়ের আহমেদ।
উক্ত চিকিৎসা সেবায় সহযোগীতা করেন চট্টগ্রামের লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল ও কুলাউড়া চক্ষু হাসপাতাল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com