বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

বাহুবলে পানিতে ডুবে যুবকের মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলায় পানিতে ডুবে উসমান গনি (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার পুটিজুরী ইউনিয়নের মন্ডলকাপন গ্রামের হারুন মিয়ার পুত্র। জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উসমান গনি বাড়ীর পাশে পুকুরে গোসল করতে নেমে পানির নিচে তলিয়ে যায়। পুকুরে অনেক খুজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। বেলা দেড়টার দিকে পুকুরে তার লাশ ভেসে উঠে। নিহত যুবক পুটিজুরী বাজারের হোটেল ব্যবসায়ী। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com