সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত শতাধিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুরে ডুবে ষষ্ঠ শ্রেণির ছাত্রের মৃত্যু মাধবপুরে র‌্যাবের অভিযানে ৩ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার ॥ গ্রেফতার ২ চুনারুঘাট সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত নবীগঞ্জে চার গ্রামের পঞ্চায়েতী কবরস্থানের জায়গায় অবৈধভাবে গাউড ওয়াল নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে পুলিশ হবিগঞ্জে নাগরিক ভোগান্তি কমাতে অবৈধ টমটমের বিরুদ্ধে অভিযান বাহুবলে দুটি বাসে অভিযান ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার ৭ আজমিরীগঞ্জে যত্রতত্র ময়লার স্তূপ স্বাস্থ্য ঝুঁকিতে জনসাধারণ শহরের চৌধুরী বাজার এলাকায় মাদকসেবী আটক চুনারুঘাটে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে চোর আটক

হবিগঞ্জ জেলা স্বর্ণ ও রোপ্য শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ফজলুল হকের ইন্তেকাল ॥ শোক

  • আপডেট টাইম সোমবার, ২০ জানুয়ারী, ২০১৪
  • ৬১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা স্বর্ণ ও রোপ্য শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক (৬২) গতকাল রবিবার সকাল ৮ ঘটিকায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার বগলা বাজারস্থ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১পুত্র, ১কন্যা নাতীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আছর হবিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে জানাযা নামাজ শেষে শহরের কামড়াপুর মোকামবড়ি কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
হবিগঞ্জ জেলা স্বর্ণ ও রোপ্য শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হকের মৃত্যুতে গতকাল জেলার সকল স্বর্ণের দোকান পূর্ণ দিবস বন্ধ রাখা হয়।
এদিকে মোঃ ফজলুল হক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছ, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শংকর পাল ও হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, হবিগঞ্জ জেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও বানিয়াচং সদর দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারমান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com