শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

শহরে পূবালী ব্যাংকের এটিএম বুথ থেকে গার্ডের লাশ উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬
  • ৭৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকায় পূবালী ব্যাংকের এটিএম বুথ থেকে নিরাপত্তা রক্ষি আব্দুল হকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বেলা ৩টায় লাশ উদ্ধার করা হয়। মৃত আব্দুল হক পৌর এলাকার উমেদনগর গ্রামের মৃত আতর আলীর ছেলে। সকাল ১০টার পর তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিনুল হক।
পুলিশ জানায়, গতকাল রোববার দুপুরে শাহেদ আলী নামে জনৈক গ্রাহক টাকা তুলতে এটিএম বুথে যান। এ সময় ডাকাডাকি করে কাউকে না পেয়ে তিনি উকি দিয়ে বুথের পেছনের অংশে পা দেখতে পেয়ে আশপাশের লোকজনকে জড়ো করেন। সাথে সাথে হবিগঞ্জ থানায় খবর দেয়া হয়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। লাশের শরীরে কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। এটিএম বুথেরও কোন ক্ষতি হয়নি।
আব্দুল হকের স্বজনরা জানায়, প্রতিদিনের মতো তিনি সকাল ৭টায় বাড়ি থেকে বুথে আসে। তার ৩ মেয়ে ও ১ ছেলে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com