বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় অজ্ঞান অবস্থায় মাদ্রাসা ছাত্র উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নতুন বাস টার্মিনাল এলাকা থেকে ছালেক আমিন চৌধুরী (২০) নামের এক মাদ্রাসা ছাত্রকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে দমকল বাহিনীর লোকজন। গতকাল রবিবার সকালে ওই এলাকার রাস্তার পাশে ছালেক নামের এক যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ দমকল বাহিনীকে জানালে ছালেককে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। রাত ৮টায় তার জ্ঞান ফিরে এলে এ প্রতিনিধিকে জানায়, তার বাড়ি সদর উপজেলার চানপুর গ্রামে। সে ওই গ্রামের হামদু মিয়ার পুত্র এবং হবিগঞ্জ দারুছুন্নাৎ আলিয়া মাদ্রাসার এইচএসসি ২য় বর্ষের ছাত্র। বিশেষ প্রয়োজনে সে চট্টগ্রাম গিয়েছিলাম। সেখান থেকে শনিবার রাতে ট্রেনে শায়েস্তাগঞ্জ জংশনে আসে। সেখান থেকে একটি ম্যাক্সিতে করে হবিগঞ্জ আসার পথে তার এ অবস্থা হয়। তার কাছ থেকে মোবাইল ফোন ও টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com