বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৬৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের মিরপুর বাজারে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় আহত সুজন সরকার (২২) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে সিলেট এমএজি ওসামনি মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। সুজন সরকার উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের ইব্রাহিম ওরফে মিঠার বাপের পুত্র। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান আহত যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, বাহুবল উপজেলার নতুন বাজারস্থ ‘ওমেরা’ কোম্পানীর পুরাতন সিলিন্ডার ক্রয় নিয়ে দুই ঠিকাদারী গ্র“পের বিরোধের জের ধরে ৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত চারগাঁও ও জয়পুর গ্রামবাসীর মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশসহ শতাধিক লোক আহত হয়। ভাংচুর ও লুটপাট হয় ২০টিরও বেশি দোকানপাঠ। আহতদের মাঝে সুজন মিয়াকে গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচ দিন মৃত্যুর সাথে লড়ে গতকাল শুক্রবার দুপুরে সুজন মিয়ার মৃত্যু ঘটে। সুজনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। পুনরায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান যুবকের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, ঘটনার পরপর পুলিশ ৬ ব্যক্তিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। সংঘর্ষ ও পুলিশের উপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে ৪০০ লোকের বিরুদ্ধে মামলা দায়ের করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com