মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মোহাম্মদ আবদুর রউফকে ইউনিয়ন পরিষদ সচিব সমিতির পক্ষ থেকে বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৮২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ আবদুর রউফকে ইউনিয়ন পরিষদ সচিব সমিতির পক্ষে থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষ্যে গতকাল সন্ধ্যায় সংগঠনের পক্ষ থেকে হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির বিভাগীয় প্রচার সম্পাদক মোঃ বেলায়েত হোসেন।
সাধারণ সম্পাদক মোঃ শাহজাহানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব মোহাম্মদ আবদুর রউফ। বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোঃ নূরুল হুদা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন খান, অর্থ সম্পাদক এডওয়াড সাইমন সরকার, বাবুল রায়, আব্দুল আহাদ, আলফাজ উদ্দিন, সামছুল হোসেন খন্দকার, সজল দত্ত, নির্মল দাশ, জেসমিন আক্তার, আইনুল হক, সঞ্জয় দাশ, সিদ্দিক আলী, মনতাজ মিয়া, মাসুক মিয়া, সাহেদ হোসেন, এস এম সোহান প্রমূখ।
আলোচনা সভা শেষে সংগঠনের পক্ষ থেকে বিদায়ী উপ-পরিচালক আবদুর রউফকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বেলায়েত হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com