মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ আমেরিকার সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে হবিগঞ্জে যুক্তফ্রন্টের বিক্ষোভ সমাবেশ হামের টিকাদানের বিশেষ অভিযান শুরু করেছে হবিগঞ্জ পৌরসভা বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা

বাউসা যুব সংঘের পক্ষ থেকে লন্ডন প্রবাসী মির্জা লায়েছকে বিদায় সংবর্ধনা প্রদান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬
  • ৬৩৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা গ্রামের আর্তমানবতা ও সমাজসেবার অঙ্গীকার নিয়ে গঠিত সামাজিক সংগঠন বাউসা যুব সংঘের উপদেষ্ঠা, বাউসা আরসিসি ক্রিকেট ক্লাবের সাবেক অধিনায়ক, তরুণ সমাজ সেবক লন্ডন প্রবাসী মির্জা রফিকুল হাসান লায়েছ এর যুক্তরাজ্য গমণ উপলক্ষে তাকে বাউসা যুব সংঘের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে বাউসা ইউপির হলরুমে যুব সংঘের সভাপতি সাংবাদিক আলী হাছান লিটন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল হাসান ফাহাদ এবং আবুল কাশেম এর যৌথ পরিচালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব সংঘের সিনিয়র উপদেষ্ঠা ইউপি যুব কল্যাণ ট্রাস্টের আহবায়ক মুহিবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংঘের উপদেষ্ঠা ডিডরাইটার বিভূ আচার্য্য, যুব সংঘের সাবেক সভাপতি বাছিতুর রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান মোঃ সংগ্রাম আলী, বাউসা ইউনিয়ন উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ চৌধুরী, মোঃ হারুনুর রশিদ, মোঃ রহমত মিয়া। এতে বক্তব্য রাখেন মোবাশ্বির আলী সুমন, যুব সংঘের সাংগঠনিক সম্পাদক মোঃ লিংকন আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ, মোঃ শওকত আলী, সোহেল আহমেদ, শাহ্ সেলিম, মোঃ মঈনু মিয়া, রকিবুল হাসান ফরহাদ, মিশু আহমেদ, মোঃ এজলু মিয়া, মোঃ ফরিদ মিয়া, রাজু আহমেদ, মাহফুজুর রহমান চৌধুরী সাদ্দাম, হাফেজ মিনহাজুর রহমান মিজান, মোঃ নানু মিয়া, হাফেজ শাহীনুর রহমান শাহীন, রাহীনুর রহমান, শাহ্ হাফিজুর রহমান মাসুম, মোঃ মীর আলী, মোঃ মঈনুল হক, নাজমুস শাকিব চৌধুরী, মোঃ অপু আহমেদ, মোঃ রানা আহমেদ, মোঃ হেলাল মিয়া, মোঃ মিজানুর রহমান মিজান, মাসুম আহমেদ, মির্জা রেদোয়ান, মোছাদ্দেক হোসেন, মামদু মিয়া, হাসান আহমেদ, জুয়েল আহমেদ, মোঃ আলী হোসেন, শাহ্ সালেহ আহেমদ, জাকারিয়া শুভ। এতে উপস্থিত ছিলেন, সাইফুর রহমান সাঈফ, মামুন আহমেদ, মোঃ নজরুল ইসলাম, বাবলু আহমেদ, আমিন আহমেদ, শওকত মিয়া, আকিকুল ইসলাম, শিফন আহমেদ, নাছিম চৌধুরী, শিবলু মিয়া, মিয়াদ চৌধুরী প্রমুখ। বক্তাগণ বলেন, সংবর্ধিত ব্যক্তিত্ব মির্জা রফিকুল হাসান লায়েছ বাউসা গ্রামে খেলাধুলা ও বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। আগামীতেও গ্রামের যেকোন সমস্যা সমাধানে তার ভূমিকা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com