শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

পইলে যুবকের বিরুদ্ধে নারী পাচারের অভিযোগ

  • আপডেট টাইম বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বারাপইত গ্রামে সুহেল মিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে নারী পাচারের অভিযোগ উঠেছে। সে নারীদেরকে বিভিন্ন প্রলোভন দিয়ে মধ্যপ্রাচ্যে পাচার করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এ ব্যাপারে সদর উপজেলার পশ্চিম ভাদৈ গ্রামের সমসু মিয়া সদর থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগ সুত্রে জানা যায়, ওই গ্রামের মানিক মিয়ার পুত্র সুহেল মিয়া গত ১ বছর ধরে জেলার বিভিন্নস্থান থেকে নারীদেরকে ওমান, সৌদি আরব, মালয়েশিয়া ও দুবাইসহ বিভিন্ন দেশে লোভনীয় চাকুরীর প্রলোভন দিয়ে পাচার করছে। সেখানে গিয়ে নারীরা দালালদের খপ্পরে পড়ে নারীরা অসামাজিক কাজ করতে বাধ্য হচ্ছে। দালালদের কথামতো না চললে নারীদের উপর নির্যাতনসহ নিপীড়ন চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
সম্প্রতি বারাপইত গ্রামের নুর মিয়ার কন্যা সুবর্না আক্তার (২০) কে চাকুরী দেয়ার কথা বলে ওমানে পাঠায়। সেখানে গিয়ে সুবর্না দালালের খপ্পরে পড়ে। সে কোথায় আছে জানতে পারছে না তার পরিবার। শুধু সুবর্নাই নয়, একই গ্রামের সমসু মিয়ার স্ত্রী জরিনা আক্তারকেও একই কায়দায় ওই দালাল দুবাই পাঠায়। তারও কোন খবর পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে জরিনার স্বামী সমসু মিয়া বাদি হয়ে দালাল সুহেল মিয়া, সমুজ আলীসহ বেশ কয়েকজনকে আসামী করে অভিযোগ দায়ের করেন।
স্থানীয়রা জানান, সুহেল গত এক বছরে শুন্য থেকে কোটিপতি হয়ে গেছে। এ ব্যাপারে সদর থানার এএসআই নাজমুল হাসান জানান, অভিযোগ তদন্ত করে সত্যতা পেয়েছি। সুহেল ও তার সাঙ্গপাঙ্গদের ধরতে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com