বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

শায়েস্তাগঞ্জে রেল পথে সিএনজিতে যাত্রী পরিবহন ॥ দুর্ঘটনার আশঙ্কা

  • আপডেট টাইম সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৮১ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ পৌর শহরের রেলপথের উপর অটোরিক্সা সিএনজি দাড় করিয়ে যাত্রী পরিবহন করা হচ্ছে। এতে যেকোন সময় বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। শুধু তাই নয় শহরের দাউদনগর বাজারস্থ বধ্যভূমিতে টমটম ও সিএনজি স্ট্যান্ড গড়ে তোলা হয়েছে।
এছাড়া শহরের গুরুত্বপূর্ণ স্থান দাউদনগর বাজার মোড় ও দেউন্দি রাস্তার মুখসহ নানাস্থানে সিএনজি ও টমটম থামিয়ে যাত্রী উঠানামা করানো হচ্ছে। এতে করে পৌর শহরে সকাল থেকে গভীর রাত পর্যন্ত তীব্র যানজট তৈরী হয়। এ যানজটে পড়ে কলেজ ও স্কুলগামী শিক্ষার্থীসহ সাধারণ লোকজন অতিষ্ঠ হয়ে উঠেছেন।
এ ব্যাপারে আলাপকালে শিক্ষার্থী সুফলা আক্তার, লিটন মিয়া বলেন, স্কুলে আসার জন্য এ শহর অতিক্রমকরাকালে তীব্র যানজটে পড়তে হচ্ছে। পথচারী সুজন মিয়া বলেন, এ শহরে মন চায় আসার। তবে তীব্র যানজটের কথা মনে হলে আসার ইচ্ছে হয় না। এর থেকে মুক্তি পেতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com