বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ফিলিপাইনে নাইট মার্কেটে বিস্ফোরণে নিহত ১০

  • আপডেট টাইম শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৬৭ বা পড়া হয়েছে

এক্সরেপ্রস ডেক্স ॥ দক্ষিণ ফিলিপাইনের দাভাও শহরে এক নাইট মার্কেটে বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও ৬০ জন। শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে দশটার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। – আল জাজিরা, স্পুটনিক নিউজ।
সিএনএন ফিলিপাইনের খবরে বলা হয়, কি ধরণের যন্ত্রের বিস্ফোরণ ঘটানো হয়েছে তা নির্দিষ্ট করা যায়নি। বিস্ফোরণের পেছনে কারণ কি তাও এখনও জানা যায়নি। দাভাও শহরে ফিলিপাইনের প্রেসিডেন্ট রুদ্রিগো দুতের্তের বাসা। বিস্ফোরণের সময় তিনি এ এলাকায় ছিলেন বলে জানা যায়। রুদ্রিগোর ছেলে শহরের ভাইস মেয়র পাওলো দুতের্তে রয়টার্সকে জানিয়েছেন, বিস্ফোরণের সময় তার বাবা শহরে ছিলেন। তবে তিনি নিরাপদ রয়েছেন। পুলিশ একে একটি উন্নত বিস্ফোরক যন্ত্র বলে সন্দেহ করছে। বিস্ফোরণের পেছনে কারণ কি সরকারিভাবে তা নিশ্চিত করা হয়নি। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে ছুঁটে আসছে। ঘটনার পর মানুষজনকে বাসাবাড়িতে অবস্থান করার নির্দেশ দেয়া হয়েছে। এ এলাকার অতিরিক্ত বারগুলো বন্ধ করে দেয়া হয়েছে।
প্রেসিডেন্টের মুখপাত্র জানান, শুক্রবার দাভাও শহরের খোলা বাজারে এ হামলার ঘটনা ঘটেছে। রাজধানী ম্যানিলা থেকে ৯৬০ কিলোমিটার দক্ষিণে এর অবস্থান। আশপাশের মানুষ জানিয়েছেন বিস্ফোরণে বিকট শব্দ শোনা গিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com