বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে পুকুর নিয়ে বিরোধের জের ধরে হামলায় স্কুলছাত্রসহ আহত ৪

  • আপডেট টাইম শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৮২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পুকুর নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় স্কুলছাত্রসহ একই পরিবারের ৪জন আহত হয়েছে। গতকাল দুপুর ২টার দিকে গজনাইপুর ইউনিয়নের কায়স্তগ্রামে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের আরশ মিয়া ও সফিক মিয়ার মধ্যে একটি পুকুর নিয়ে বিরোধ চলে আসছে। গত বুধবার দুপুর ৯টার দিকে আরশ মিয়া পুকুরের সীমানা প্রাচীর নির্মাণের প্রস্তুতি নেন। এর জের ধরে গতকাল সফিক মিয়া এবং তার লোকজন আরশ মিয়া ও তার পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। এতে আরশ মিয়া (৫০), মিছবা বেগম (৪০), স্কুল ছাত্র জুবায়েল মিয়া (৯) ও রুমানা বেগম (১৫) আহত হয়। পরে তাদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com