শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

আউশকান্দি কিবরিয়া চত্ত্বরে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

  • আপডেট টাইম শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৩৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ও ঢাকা সিলেট মহাসড়কের আউশকান্দি কিবরিয়া চত্ত্বরে সার্কেল কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আউশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন, ইউপি সদস্য আব্দুল মুকিত, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সওয়ার শিকদার, প্রেসক্লাবের অর্থ সম্পাদক এম মুজিবুর রহমান, যুবলীগ নেতা এইচ আর হাবিব, শ্রমিক নেতা দিলসাদ মিয়া, সাংবাদিক সুলতান মাহমুদ, ছাত্রলীগ নেতা এম এ সবুর, সমুন আহমেদ, ফরহাদ আহমেদ প্রমূখ। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা আব্দুল হাদি জালালী, ক্বারী মাওলানা আঃ শহিদ, হাফেজ নজরুল ইসলাম, মোয়াজ্জিন ইসলাম উদ্দিন, ক্বারী বুলবুল আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিরাজুল ইসলাম, ব্যবসায়ী রকি পারভেজ সহ বিভিন্ন শ্রেণী পেশার মুসল্লি গণ। উল্লেখ্য দক্ষতা হউক সবার শক্তি, বেকারত্ব থেকে পাবেন মুক্তি, এই শ্লোগানকে সামনে রেখে আউশকান্দি কিবরিয়া চত্ত্বরের রহমান সুপার মার্কেটের ২য় তলায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স বিভাগের সাবেক মেধাবী ছাত্র মোঃ সাইফুর রহমান খান ও ইংল্যান্ড প্রবাসী সমাজসেবক ইফতেখার আলম এর পরিচালনায় কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিভিন্ন ধরনের বাস্তব ভিত্তিক কোর্সে প্রশিক্ষণ প্রদান করা হবে এবং প্র্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com