শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বানিয়াচং ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নে ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসুচির জেন্ডার সচেতনতা বিষয়ক কর্মশালা

  • আপডেট টাইম শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৮৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বনিয়াচং উপজেলা ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসুচির উদ্যোগে জেন্ডার সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্টিত হয়েছে। কর্মশালায় জনপ্রতিনিধি, গনমাধ্যম কর্মী, বেসরকারী সংস্থা ও সংগঠনের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। কর্মশালায় নারী পুরুষের বৈষম্য, নারী নির্যাতন ও জেন্ডার সমতা নিয়ে আলোচনা করা হয়। সমাজে জেন্ডার সমতা আনয়নের লক্ষ্যে সমন্বিত উন্নয়ন কর্মসুচির কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। আলোচনায় বক্তারা বলেন আমাদের সমাজের স্তরে স্তরে নারীরা অবহেলিত, নিষ্পেষিত এবং সমাজের উন্নতি চাইলে নারীর প্রতি সকল ধরনের নির্যাতন বন্ধ করতে হবে এবং নারী পুরুষ সকলে সমানভাবে এগিয়ে যেতে হবে। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান ওয়ারিস উদ্দিন খান। অনুষ্ঠান পরিচালনা করেন এলাকা উন্নয়ন সমন্বয়কারী মোঃ ইলিয়াস ফরাজী। কর্মশালায় নারী পুরুষের বৈষম্য নিয়ে মূল আলোচনা করেন জেন্ডার ও সামাজিক ক্ষমতায়ন কর্মসুচির সিনিয়র সেক্টর স্ফেশালিষ্ট মোঃ সুলতান মাহমুদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com