বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে-এমপি মজিদ খান

  • আপডেট টাইম বুধবার, ৩১ আগস্ট, ২০১৬
  • ৭৩২ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডঃ মোঃ আব্দুল মজিদ খান গতকাল মঙ্গলবার বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার চারতলা ভিত্তি সহ নবনির্মিত ভবন উদ্বোধন করেন। যার নির্মাণ ব্যয় ৬৩ লাখ টাকা। উদ্বোধন শেষে মাদ্রাসা কর্তৃক আয়োজিত সন্ত্রাস জঙ্গীবাদ প্রতিরোধ জনসচেতনতামূলক অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি মজিদ খান বলেন সন্ত্রাস জঙ্গীবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সন্ত্রাস জঙ্গীবাদ দেশের শত্র“ জাতির শত্র“। বর্তমান সরকার যখন বাংলাদেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ঠিক তখনই উন্নয়নের পথকে বাধাগ্রস্থ করতে স্বাধীনতা বিরোধী শক্তি সন্ত্রাস ও জঙ্গী সৃষ্টি করে বোমা মেরে মানুষ মারছে। কিন্তু বর্তমান সরকার সন্ত্রাস ও জঙ্গীবাদকে একটুও প্রশ্রয় দিবে না। তাই সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলে জনগণকে অবশ্যই সচেতন থাকতে হবে। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন পি.টি.এ কমিটির সভাপতি সৈয়দ মুজাহিদ আলী এবং পরিচালনা করেন আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল আবদাল হোসেন খান।
উদ্বোধনী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশীর আহমেদ, ভাইস প্রিন্সিপাল আতাউর রহমান, অভিভাবক সদস্য মোঃ আবুল হোসেন, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান খান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com