সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

শহরে অগ্নিকান্ডে দোকান পুড়ে ছাই ॥ ৩০ লাখ টাকা ক্ষতি

  • আপডেট টাইম বুধবার, ৩১ আগস্ট, ২০১৬
  • ৪৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নিউ মুসলিম কোয়ার্টার এলাকায় এক মুদি দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিক দাবি করছেন। গতকাল সোমবার ভোরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আটকে পড়া লোকদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
দমকল বাহিনী ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ওই এলাকার ফারুক ষ্টোরের মালিক কর্মচারিকে দোকানের ভেতর ঘুমন্ত রেখে নিকটস্থ মসজিদে নামাজ পড়তে যান। নামাজ শেষে দোকানে এসে দেখতে পান অগ্নিকান্ডের ঘটনা। তখন তার চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং দমকল বাহিনীকে খবর দেয়। দমকল বাহিনীর সদস্যরা ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। দোকান মালিক জানান, অগ্নিকান্ডে দোকানে থাকা মালামাল পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com