বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের এডভোকেট আবুল কাশেম আর নেই ॥ শোক

  • আপডেট টাইম বুধবার, ৩১ আগস্ট, ২০১৬
  • ৫৫০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট আবুল কাশেম আর নেই। গতকাল সোমবার ভোর ৬ টায় সিলেট নর্থ ইষ্ট হসপিটালের আইসিইউতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি……রাজিউন)। মৃত্যুকালে তার বয়েস হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী ১ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার একমাত্র ছেলে চিকিৎসক, বড় মেয়ে ইংল্যান্ডে বসবাস করছে। ছোট মেয়ে এইচ এসসিতে পড়ছে। ঐদিন বিকাল সাড়ে ৫টায মরহুমের গ্রামের বাড়ী নবীগঞ্জের কুর্শির রাইয়াপুর গ্রামের মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আবুল ফজল, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুল, জেলা বারের সেক্রেটারী জমসেদ মিয়া প্রমূখ। এদিকে নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট আবুল কাশেমের মুত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। সংবাদপত্রে প্রদত্ত এক শোক বার্তায় নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুল ও সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, আবুল কাশেম ছিলেন আওয়ামীলীগের একজন নিবেদিত প্রাণ। বঙ্গবন্ধুর আদর্শের একজন পরিক্ষিত সৈনিক। আওয়ামীলীগে তার অবদান অপরিসীম। তার মৃত্যুতে যে অপূরনীয় ক্ষতি হয়েছে তা কখনো পূরন হবার নয়। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com