প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ২নং পূর্ব ভাকৈর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ আশিক মিয়া দায়িত্বভার গ্রহন করেছেন। গতকাল ইউনিয়ন পরিষদ কার্য্যালয়ে বিদায়ী ইউপি চেয়ারম্যান মেহের আলী মহালদার নব-নির্বাচিত চেয়ারম্যানের হাতে অনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। বিদায়ী চেয়ারম্যান মেহের আলী মহালদার এর সভাপতিত্বে ও ইউপি সচিব সঞ্জয় কান্তি দাশ এবং সাবেক সচিব মোঃ আব্দুল আহাদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার নির্বাহী সম্পাদক মুরাদ আহমদ, কাজীগঞ্জ বাজার দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছালেক উদ্দিন, ডাঃ নজরুল ইসলাম খোকন, তরুন সমাজ সেবক মোঃ আকিকুর রেজা, সাবেক ইউপি মেম্বার আব্দুল হামিদ ও আবরচ্ছ মিয়া, নব-নির্বাচিত ইউপি মেম্বার খালেদ মোশাররফ, আব্দুর রউফ, সমছু মিয়া, ইয়াহিয়া মিয়া, রমজান আলী, কাজল মিয়া, ইউপিডিসির উদ্যোক্তা আহমদ রেজা, সাংবাদিক মহিবুর রহমান চৌধুরী তছনু ও মিজানুর রহমান সোহেল প্রমুখ। উক্ত অনুষ্ঠানের ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।