মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

লিবিয়ায় বাংলাদেশি নার্সকে গণধর্ষণ করে হত্যা

  • আপডেট টাইম শনিবার, ২৭ আগস্ট, ২০১৬
  • ৫৭৬ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ লিবিয়ার বেনগাজিতে এক বাংলাদেশি নার্সকে গণধর্ষণ করে হত্যা করার খবর পাওয়া গেছে। বুধবার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার লিবিয়া অবজার্ভার এ খবর প্রকাশ করেছে। ভুক্তভোগী নারীর নাম প্রকাশ করা হয়নি। তাবাল্লিনো জেলায় তার ফ্লাটে পাশবিকভাবে কুপিয়ে হত্যা করা হয়। নিহত বাংলাদেশি নার্স ইবনে সিনা পলিক্লিনিকে কাজ করতেন। এটি লিবিয়ার রেড ক্রিসেন্টের স্বাস্থ্য প্রতিষ্ঠানের একটি সংস্থা।
সূত্র জানায়, ওই নার্সকে গত কয়েক দিন ধরে কাজ করতে দেখা যায় না। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। এক পর্যায়ে সহকর্মীরা তার বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেন। গিয়ে দেখেন তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ নৃশংস অপরাধের প্রতিবেদন করেননি বেনগাজি কর্তৃপক্ষ। তবে সূত্র বলছে, প্রথমে ভুক্তভোগী নারী তথাকথিত ‘শাহাওয়াত’ বাহিনীর হাতে গণধর্ষণের শিকার হয়। পরে তার ফ্লাটে ডাকাতি করার আগে তাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ইবনে সিনা পলিক্লিনিকের পক্ষ থেকে কোন আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com