মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

দেবপাড়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারগণের দায়িত্ব গ্রহন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬
  • ৪৫৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারগণর দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল বুধবার সকাল ১১টায় দেবপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দায়িত্ব গ্রহণ উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাও: মো: ইরফান উদ্দিন। নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব এড. মো: জাবিদ আলী ও ৯টি ওয়ার্ডের মেম্বার ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্যগণ দায়িত গ্রহন করেন। দায়িত্বপ্রাপ্তরা হলেন ১ নং ওয়ার্ডের সদস্য মো: আব্দুল মুকিত, ২ নং ওয়ার্ডের মো: আব্দুল আজিজ, ৩ নং ওয়ার্ডের মো: বশির আহমেদ, ৪ নং ওয়ার্ডের মো: হেলাল মিয়া, ৫ নং ওয়ার্ডের মো: জাকারিয়া চৌধুরী, ৬ নং ওয়ার্ডের শেখ মামদ আলী, ৭ নং ওয়ার্ডের মো: আবুল কালাম, ৮ নং ওয়ার্ডের মো: শিবলু মিয়া ও ৯নং ওয়ার্ডের মো: আজাদ মিয়া এবং ১,২ ও ৩ সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য শাহ রাবেয়া বেগম, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের আয়েশা খানম ও ৭,৮ ও ৯নং ওয়ার্ড এর সদস্য মোছা: হোছনা বেগম। দায়িত্ব গ্রহণ অনুষ্টানে সংক্ষিপ্ত বক্তব্যে চেয়ারম্যান আলহাজ্ব এড. মো: জাবিদ আলী বলেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, আমরা জনগণের সেবক হিসাবেই স্বচ্ছতার সাথে কাজ করতে হবে। এ সময় বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ গুল আহমেদ কাজল, নবীগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক এম মুজিবুর রহমান, ইউপি সচিব মো: ফখরুল আলম, উদ্যাক্তা মো: গোলাম রব্বানী, রয়মান হাজী, আব্দুস ছামিদ, আবুল কাশেম ফটিক প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com