শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

পাথারিয়া গ্রামে রাস্তা নিয়ে সংঘর্ষে মহিলাসহ আহত ২৫

  • আপডেট টাইম বুধবার, ২৪ আগস্ট, ২০১৬
  • ৬৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরতলীর পাতারিয়া গ্রামে রাস্তা নিয়ে দু’দলের সংঘর্ষে মহিলাসহ ২৫ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত সুত্রে জানা যায়, পুরান পাতারিয়া গ্রামের মোহরার আব্দুল হাই ও নয়াপাতারিয়া গ্রামের ফজর আলীর মাঝে রাস্তা নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে বাড়িঘর, দোকানপাট ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে টেটাবিদ্ধ অবস্থায় খেলন মিয়া (২৬) ও আহত তোরাব আলী (৪০), মুজিবুর রহমান (৩৫), সেলিম (২৫), কালাম (৩০), আব্দুল হাই (৫০), ফজর আলী (৬০) ও ময়না মিয়া (৫৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com