সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে শিক্ষককের বেত্রঘাতে স্কুল ছাত্র গুরুতর আহত

  • আপডেট টাইম বুধবার, ২৪ আগস্ট, ২০১৬
  • ৬০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলাধীন সৈয়দ সঈদ উদ্দিন হাই স্কুল এন্ড কলেজের বানিজ্য বিভাগের শিক্ষক হাবিবুর রহমানের বেধড়ক বেত্রঘাতে গুরতর আহত হয়েছে একই স্কুলের ১০ম শ্রেনীর ছাত্র আল আমিন। আহত অবস্থায় তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গল সকাল ১০টার দিকে নোয়াপাড়া সৈয়দ সঈদ উদ্দিন হাই স্কুল এন্ড কলেজে দশম শ্রেনীর ব্যবসায় বিভাগের ছাত্র মোঃ আল-আমিন (১৫) কে একই বিভাগের শিক্ষক মোঃ হাবিবুর রহমান কোন অপরাধ ছাড়াই প্রকাশ্যে স্কুল মাঠে ও পরবর্তীতে ক্লাসের ভিতরে নিয়ে বেধরড়ক বেত্রাঘাত করে গুরুতর আহত করেন। এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাথে যোগাযোগ করলে তিনি জানান, স্কুলের কাজে আমি মাধবপুরে ছিলাম। স্কুলে এসে বিষয়টি শুনেছি। এব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বনী মজুমদার জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য প্রধান শিক্ষককে বলেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com