স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ প্রাইম ব্যাংকের ঋনের মামলায় সাজাপ্রাপ্ত আসামী মিজানুর রহমানকে পুলিশ গ্রেফতার করেছে। গত ১৭ আগষ্ট পুলিশ তাকে গ্রেফতার করে। সে নবীগঞ্জ পৌর এলাকার পিরিজপুর গ্রামের আবিদুর মিয়ার পুত্র। গ্রেফতারকৃত মিজান নবীগঞ্জ প্রাইম ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে। পরবর্তীতে ঋনের টাকা পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ আদালতে মামলা (নং ১০৯/১৫) দায়ের করে। ওই মামলা বিজ্ঞ বিচারক মিজানকে ২ মাসের সস্ত্রম কারাদন্ড প্রদান করেন।