সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত শতাধিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুরে ডুবে ষষ্ঠ শ্রেণির ছাত্রের মৃত্যু মাধবপুরে র‌্যাবের অভিযানে ৩ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার ॥ গ্রেফতার ২ চুনারুঘাট সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত নবীগঞ্জে চার গ্রামের পঞ্চায়েতী কবরস্থানের জায়গায় অবৈধভাবে গাউড ওয়াল নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে পুলিশ হবিগঞ্জে নাগরিক ভোগান্তি কমাতে অবৈধ টমটমের বিরুদ্ধে অভিযান বাহুবলে দুটি বাসে অভিযান ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার ৭ আজমিরীগঞ্জে যত্রতত্র ময়লার স্তূপ স্বাস্থ্য ঝুঁকিতে জনসাধারণ শহরের চৌধুরী বাজার এলাকায় মাদকসেবী আটক চুনারুঘাটে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে চোর আটক

৫৬৭ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি

  • আপডেট টাইম শনিবার, ১৮ জানুয়ারী, ২০১৪
  • ৪৫৯ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ গত এক বছরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে আনা-নেয়ার সময় ৫৬৭ কোটি টাকা মূল্যের চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার বিকালে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ভেতরে ঢোকার সময় ৫১৮ কোটি ৪৮ লাখ ২৮ হাজার ৮০৫ টাকা ও দেশ থেকে পাচার হওয়ার সময় ৪৮ কোটি ২৭ লাখ ৮৮ হাজার ১৯৬ টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এসব মাদকদ্রব্যের মধ্যে রয়েছে-ফেনসিডিল, ইয়াবা, বিদেশি মদ, চোলাই মদ, বিয়ার, গাঁজা, হেরোইন ও বিভিন্ন নেশাজাতীয় ইনজেকশন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সীমান্তে অবৈধভাবে পারাপার ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১১ হাজার ৯৬৬ জনকে আটক করা হয়েছে। এসব ঘটনায় নিকটস্থ থানায় ২৬ হাজার ৩২৩টি মামলা দায়ের করা হয়েছে। সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ছয় হাজার ৩৮৬ জন মিয়ানমারের নাগরিককে পুশব্যাক ও ৩৬ জনকে নিকটস্থ থানায় সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে একই অভিযোগে ১৫৭ জন ভারতীয় নাগরিককে পুশব্যাক ও ৯৩ জনকে থানায় সোপর্দ করা হয়। এছাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচারের সময় ৭৩৬ জন নারী ও ১৮৬ জন শিশুকে উদ্ধারসহ ১৬ জন পাচারকারীকে আটক করেছে বিজিবি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com