মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের জাপা নেতা ও ব্যবসায়ী দৌলত মোল্লাকে চাঁদাবাজি ও মারামারির মামলায় গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে পৌর শহরের কৃষ্ণনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ সুত্র জানায়, শান্তিপাড়া এলাকায় পৌরসভার অর্থায়নে রাস্তা ও ড্রেন নির্মাণ চলাকালে কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী ও জাপা নেতা দৌলত মোল্লা তার সহযোগিদের নিয়ে ঠিকাদার জাহাঙ্গীরের নিকট চাঁদা দাবি করে আসছিল। গত ১৭ আগষ্ট সকালে কাজ চলাকালীন সময়ে ঠিকাদারের নিকট চাঁদা দাবি করে কাজে বাধা দেয়। এ সময় চাঁদা দিতে রাজি না হলে দৌলত মোল্লা লাটি দিয়ে পিটিয়ে দুলাল, রেজিয়া, সৈয়দ মোস্তাক আহম্মেদ সুমন, বায়েস সহ ৫ জনকে পিটিয়ে আহত করে। এ ব্যাপারে ঠিকাদার জাহাঙ্গীর বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা করেন।