মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে ২৫ হাজার টাকা দিয়ে গরু চুরির ঘটনা ধামাচাপা

  • আপডেট টাইম রবিবার, ১৪ আগস্ট, ২০১৬
  • ৪৪৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে গরু চুরির একটি ঘটনা ২৫হাজার টাকা দিয়ে ধামাচাপা দেয়া হয়েছে। নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের হরিধরপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ওই গ্রামের কার্তিক শীলের একটি গরু চুরি হয়। পরদিন শুক্রবার কার্তিক শীল তার গরুর সন্ধানে বিভিন্ন জায়গা খোঁজাখুঁজি শুরু করে। এ সময় কালাভরপুর কয়েকজন লোক কার্তিক শীলকে জানান যে, হরিধরপুর গ্রামের বাছিত নামে এক ব্যক্তিকে একটি গরু নিয়ে যেতে তারা দেখেছে। গরুটি সে বিক্রি করার জন্য সরকার বাজার নিয়ে যাচ্ছে বলেও কার্তিক শীলকে তারা জানায়। পরে কার্তিক শীল গ্রামের আরো কয়েকজনকে সাথে সরকার বাজারের গিয়ে গরুটি বিক্রির সময় বাছিতকে হাতেনাতে ধরে ফেলেন। পরে ওই দিন রাতেই বাছিতের আত্মীয় স্বজনরা মিলে কার্তিকের বাড়িতে গিয়ে গরু দাম বাবদ ২৫ হাজার টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com