বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচং হাসপাতালে এক ভারসাম্যহীন মহিলাকে নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বিপাকে

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০১৪
  • ৫১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে অজ্ঞাত এক ভারসাম্যহীন মহিলাকে নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছেন চিকিৎসক ও নার্স।  গত ৩১ ডিসেম্বর দুপুরে বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউপি কার্যলয়ের বারান্দায় মুমুর্ষ অবস্থায় ভারসাম্যহীন অজ্ঞাত মহিলাকে পড়ে থাকতে দেখে চেয়ারম্যান মুক্তিযোদ্ধ মোহাম্মদ আলী মমিন তাকে বানিয়াচং হাসপাতালে ভর্তি ও চিকিৎসার ব্যবস্থা করেন। দু’সপ্তাহ যাবত হাসাপাতালে অবস্থান করলেও তার কোন আত্মীয় স্বজনের খোজ পাওয়া যায়নি বলে জানান বানিয়াচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবপদ রায়। তিনি জানান ভারসাম্যহীন মহিলা যখন তখন হাসপাতাল থেকে বাহিরে গিয়ে পুনরায় ফিরে আসে। তিনি জানান এক সময় মহিলাটি তার বাড়ি পুকড়া কবিরপুর এবং তার নাম নির্ময় ও ছেলের নাম রতন বৈরাগী বলে অসংলগ্নভাবে বলেছিল। তবে যোগাযোগ করে ঐ নামে কাউকে পাওয়া যায়নি। বানিয়াচং হাসপাতালে ভর্তিরত অজ্ঞাত মহিলা (৫০) এর তথ্য জানতে ফোন: ০১৭১১১৫৮৯৩৭ অথবা ০১৭৩০৩২৪৭৩০ এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com