বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

ক্ষীন হচ্ছে নাঈমের বেঁচে থাকার আশা

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০১৪
  • ৪৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মৌলভী বাজারে ফুফুর বাসায় বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত মেধাবী নাঈম (৮) এর অবস্থার কোন উন্নতি হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন, নাঈমকে সুস্থ করে তুলতে হলে উন্নত চিকিৎসার প্রয়োজন। দেশে তার চিকিৎসা করা অনেকটাই অসম্ভব। এ অবস্থায় নাঈমের মা-বাবা চিকিৎসার টাকা যোগাতে হিমসিম খাচ্ছে। ১৩ জানুয়ারী কুমিল্লা জেলার ব্রাম্মনপাড়া উপজেলার শিদলাই গ্রামের আবু বক্করের পুত্র নাঈম মৌলভী বাজারের কোদালীপুর পুরান বাস স্ট্যান্ডের কাছে আসলে অপসোনিন ওষুধ কোম্পানীর পিকআপ ভ্যান (নং ঢাকা মেট্রো-ম- ৫১৩৩৬৩) নাঈমকে চাপা দেয়। এ সময় নাঈমের মাথা তেঁথলে যায়। সাথে সাথে নাঈমকে মৌলভী বাজার হাসপাতালে নেয়া হয়। এখান থেকে তাকে দ্রুত প্রেরন করা হয় সিলেট ওসমানী হাসপাতালে। ডাক্তররা বলছেন, নাঈমের বেঁচে থাকা এখন নির্ভর করছে উন্নত চিকিৎসার উপর। তাকে দ্রুত বিদেশ পাঠানো না গেলে যে কোন সময় তার জীবন প্রদীপ নিবে যেতে পারে। এ অবস্থায় নাঈমের দরিদ্র বাবা হতাশ হয়ে পড়েছেন। তার পক্ষে চিকিৎসার খরচ যোগানো কোন মতেই সম্ভব নয়। তিনি বিত্তবানদের সুদৃষ্টি কামনা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com