রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

মাধবপুরে অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার ॥ অপহরণকারী গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ১০ আগস্ট, ২০১৬
  • ৬৮২ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারবৃত অপহরণকারী হলেন-ব্রাহ্মণবাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার শশই গ্রামের জনাব আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২৭)। অপহৃতা হলেন, মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের তিনগাঁ গ্রামের বাসিন্দা এবং ব্রাহ্মণবাড়ীয়া সরকারী কলেজের ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়ীয়া সরকারী কলেজের ওই ছাত্রী পরীক্ষা শেষে বাড়ী ফেরার পথে অপহৃত হয়। এ ঘটনায় অপহৃতের বড় ভাই রুয়েল মিয়া বাদী হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মমিনুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার শশই গ্রাম অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ওই গ্রামের জনাব আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২৭) এর কক্ষ থেকে রাত অনুমান ২টায় অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার সহ অপহরনকারী জাহাঙ্গীরকে আটক করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান-ভিকটিমের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com