বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আলোচনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬
  • ৪৩০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক আলোচনা সভা আয়োজন করা হয়। যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন উপলক্ষে উদযাপন কমিটি ও বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়। গতকাল সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলা হলরুমে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নব-নির্বাচিত চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, সহকারী কমিশনার (ভূমি) জীতেন্দ্র কুমার নাথ, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন খান, উপজেলা জাসদের সভাপতি প্রাক্তণ চেয়ারম্যান মুক্তিযোদ্বা সংগঠক আব্দুর রউফ, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ মিলু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ডাঃ শাহ আবুল খায়ের, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস সালাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ আহমদ আজাদ, সাবেক সাধারন সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, ইউপি চেয়ারম্যান আলী আহমেদ মুসা, সত্যজিত দাশ, মেহের আলী মহালদার, এডভোকেট মাসুম আহমেদ জাবেদ, জাবেদুল আলম চৌধুরী সাজু, মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেক খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জামশেদুর রহমান, পল্লী বিদ্যুতের ডিজিএম বজন কুমার বর্মন, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক আব্দুল কাদির, মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সইফা রহমান কাকলি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আমিনুর রহমান চৌধুরী সুমন, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাজহারুল ইসলাম অপু, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com