সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে অজ্ঞান পার্টির কবলে পরে সর্বস্ব খুইয়েছে এক নার্সারী কর্মচারি

  • আপডেট টাইম রবিবার, ৭ আগস্ট, ২০১৬
  • ৪৫২ বা পড়া হয়েছে

স্টাপ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে অজ্ঞান পার্টির কবলে সর্বস্ব খুইয়েছে সফিকুল ইসলাম (২২) নামের এক নার্সারী কর্মচারি। তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছে স্বাধীন স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার নেতৃবৃন্দ।
জানা যায়, বানিয়াচং উপজেলার শ্রীমঙ্গলকান্দি গ্রামের জলিল মুন্সির পুত্র সফিকুল গত শুক্রবার রাতে মিতালি বাস যোগে ঢাকা থেকে হবিগঞ্জ ফিরছিল। পথিমধ্যে একদল দুর্বৃত্ত তাকে অজ্ঞান করে তার সাথে থাকা ২০ হাজার টাকাসহ সর্বস্ব লুট করে নিয়ে যায়। এক পর্যায়ে মিতালি বাসের সুপারভাইজার তাকে নতুন ব্রীজ এলাকায় ফেলে রেখে চলে যায়। পরে ওই স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com