সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

ডাকাতের পক্ষ ধরে স্থানীয় জনতার উপর হামলা

  • আপডেট টাইম রবিবার, ৭ আগস্ট, ২০১৬
  • ৪৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের বাগহাতা (চমকপুর) গ্রামে ধান ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ জন আহত হয়েছেন। আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সূত্র জানায়, গত শুক্রবার রাত ১২টার দিকে ওই গ্রামের রুস্তম মিয়ার ধান ভর্তি নৌকা ডাকাতির করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে একদল ডাকাত। বিষয়টি আচ করতে পেরে স্থানীয় লোকজন ডাকাতদের ধাওয়া করে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার শিবপুর গ্রামের বাসিন্দা সাদেক মিয়া নামে এক ডাকাতকে আটক করে। এ সময় জনতা ওই ডাকাতকে উত্তম-মধ্যম দেয়। পরে আটককৃত ডাকাতের পক্ষ নিয়ে একই গ্রামের মেম্বার মাঈনুদ্দিন, শাহবাজ উদ্দিনসহ তাদের লোকজন উপস্থিত স্থানীয় জনতার উপর হামলা চালায়। এতে জহিরুল ইসলাম (৩০) ও সূরুত আলী (২৮) নামে দুই ব্যক্তি আহত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com