সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

পৌরসভার বেওয়ারিশ কুকুর নিধন অভিযান একদিন বাড়লো

  • আপডেট টাইম শনিবার, ৬ আগস্ট, ২০১৬
  • ৫৩৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌর এলাকায় পরিচালিত বেওয়ারিশ কুকুর নিধন অভিযান একদিন বাড়ানো হয়েছে। গত বুধবার হবিগঞ্জ পৌরসভা এ অভিযান শুরু করে। গতকাল শুক্রবার পর্যন্ত প্রায় ২শ বেওয়ারিশ কুকুর হবিগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকা হতে নিধন করা হয়। পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর অবনী কুমার দাস বলেন অভিযান ৩ দিনব্যাপী হলেও টার্গেট পূরণ করতে অভিযানের সময় আরো একদিন বাড়ানো হয়েছে।
সম্প্রতি পৌর এলাকায় বেওয়ারিশ কুকুরের উৎপাত বেড়ে যাওয়ায় হবিগঞ্জ পৌরসভা এ অভিযান শুরু করে। পৌরএলাকার বিভিন্ন সানে বিশেষ করে রাতের বেলা বেওয়ারিশ কুকুরের উপদ্রবে পৌর নাগরিকদের নাভিঃশ্বাস উঠে। এ ব্যাপারে পৌরবাসীর দাবীর প্রেক্ষিতে বেওয়ারিশ কুকুর নিধন অভিযান শুরু করা হয়। অভিযানে পালিত কুকুর নিধন করা হচ্ছে না বলে জানিয়েছেন স্যানিটারী ইন্সপেক্টর। পৌরবাসীকে তাদের পালিত কুকুরের গলায় বেল্ট বেধে রাখতে বলেছে পৌরকর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com