বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটে বিএনপি নেতার মৃত্যুতে সাবেক এমপি শাম্মী আক্তারের শোক

  • আপডেট টাইম শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬
  • ৫১৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য শওকত আলীর মৃত্যুতে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, হবিগঞ্জ জেলা বিএনপির ১ম যুগ্ম-সম্পাদক শাম্মী আক্তার গভীর শোক প্রকাশ করেছেন। সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় তিনি বলেন, শওকত আলী ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দর্শনে উদ্বুদ্ধ সৎ ও নির্ভীক রাজনীতিবিদ। তিনি উপজেলা ও ইউনিয়ন বিএনপিতে সুসংগঠিত, শক্তিশালী ও জনপ্রিয় করে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। উল্লেখ্য যে, শওকত আলী গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা ৪৫মিনিটে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে শাম্মী আক্তার গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com