বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ভিক্ষুকের ভিটে দখল নিয়ে দুই প্রভাবশালীর সংঘর্ষ ॥ আহত ১০

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬
  • ৫৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়ায় এক ভিক্ষুকের জায়গা দখল নিয়ে দুই প্রভাবশালীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ১০জন। গতকাল সোমবার সকাল ১০টার দিকে রাজিউড়া ইউনিয়নের আদর্শ গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের ভিক্ষুক নুর আলী (৬০) কিছুদিন ধরে জীবীকার তাগিদে নিজের বসতভিটে ফেলে বিভিন্নস্থানে ঘুরে ভিক্ষা করছেন। তার কোন স্বজন না থাকায় ভিটে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এ ভিটের প্রতি শকুনি দৃষ্টি পড়ে একই গ্রামের প্রভাবশালী হেলাল মিয়া ও নাছির মিয়ার। তারা বাড়িটি তাদের দখলে নেয়ার জন্য বিভিন্ন চেষ্টা চালিয়ে আসছেন। গতকাল সোমবার সকাল ১০টার দিকে হেলাল মিয়া বাড়িটি তার দখলে নেয়ার জন্য কিছু বনজ গাছের চারা রোপন করতে যান। এ খবর পেয়ে নাছির মিয়াও কিছু গাছের চারা নিয়ে বাড়িটি দখল করতে যান। দুই দখলদার মুখোমুখি হলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় অন্তত ১০জন। গুরুতর আহত কামাল মিয়া (৩০), জায়েরা খাতুন (৫৫) ও রাজিয়া খাতুন (৫০)কে হবিগঞ্জ সদর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com